আজ | |
| Login
School Header Image
নিউজ:

:আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম: অর্ধবার্ষিক পরীক্ষা – ২০২৬ । আগামী ২৫/০৬/২০২৬ তারিখ থেকে শুরু হবে। ইনশাআল্লাহ।

সভাপতির বাণী

Mathbaria Govt College

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। প্রতিটি  জাতি বা জনগোষ্ঠির উন্নয়নের প্রধান হাতিয়ার হল শিক্ষা। আর সে শিক্ষা যদি হয় দ্বীনি ও সাধারণ শিক্ষার সংমিশ্রনে পরিপূর্ণ তাহলে ঐ জাতি আর কখনো পিছিয়ে পড়তে পারেনা। এরকম এক শিক্ষা প্রতিষ্ঠান হল ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হওয়া বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ছালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাটি। যেখানে উভয় শিক্ষায় শিক্ষিত হয়ে হাজারো ছাত্র বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বিভিন্ন বড় বড় পদে কর্মরত আছেন। এতদাঞ্চলের সাধারণ মানুষের হৃদস্পন্দন তুল্য প্রান প্রিয় দ্বীনি রাহবার হযরত মাওলানা মোঃ মোহসেন উদ্দিন (রঃ) অক্লান্ত পরিশ্রম আর নিজের সর্বস্ব উৎসর্গ করে দ্বীনি শিক্ষার যে মশাল তিনি জালিয়েছিলেন তা আজ ফুল ও ফলে পরিপূর্ণ হয়ে মহীরূহের রূপ ধারন করেছে।

শিক্ষার পূর্বশর্ত হল শিক্ষার পরিবেশ তৈরি করা। আর সে জন্য গভর্নিবডির সকল সদস্য, সকল শিক্ষক -শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র – ছাত্রী অবিরাম ও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের চাহিদা অনুসারে দ্বীনি শিক্ষাকে আরো সমৃদ্ধ ও যুগোপযোগী করার জন্য বর্তমান সরকারের নেয়া সকল পদক্ষেপ বাস্তবায়নে এ প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারী ও ছাত্র – ছাত্রীবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এ প্রচেষ্টা কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর কামনা করছি।

মোঃ আছাদুজ্জামান হাওলাদার

সভাপতি

ধানীসাফা ছালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা


Top